শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

মতবিনিময়ে আসেননি আ.লীগ প্রার্থী, সিইসির উষ্ম

প্রকাশ: ২৭ জুন ২০২৩, ১১:৪৪ অপরাহ্ন আপডেট: ২২ এপ্রিল ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
মতবিনিময়ে আসেননি আ.লীগ প্রার্থী, সিইসির উষ্ম

এসময় তিনি বলেন, উনি কেন আসেননি? প্রতিনিধি কেন এলেন? মিটিং শুরুর আধঘণ্টা পরে কেন এসেছেন?

সভায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে আচরণবিধি কঠোরভাবে প্রয়োগের চেষ্টা করব। অনিয়ম হলে ভোট বন্ধ করে দেব।

মঙ্গলবার (২৭জুন) সকাল ১১টায় নির্বাচন ভবনে সিইসির সম্মেলন কক্ষে এ উপনির্বাচনের আট প্রার্থীকে নিয়ে আচরণবিধি প্রতিপালন বিষয়ক সভা হয়। যথাসময়ে বৈঠক শুরু হলেও প্রায় আধঘণ্টা পর নৌকার প্রার্থীর প্রতিনিধি হিসেবে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের দফতর সম্পাদক উইলিয়াম প্রলয় সমাদ্দার মতবিনিময় উপস্থিত হন।

এসময় সিইসি সবার উপস্থিতিতে প্রতিনিধির কাছে পরিচয় জানতে চান। তখন জানানো হয়, মোহাম্মদ আলী আরাফাতের প্রতিনিধি হিসেবে তিনি এসেছেন।

কেন প্রতিনিধি আসেননি তা তিনি জানতে চাইলে উইলিয়াম প্রলয় সমাদ্দার জানান, প্রার্থী অসুস্থ থাকায় আসতে পারেননি।