মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

১২ বছর পর আবারও অভিনয়ে ফিরছেন শর্মিলা ঠাকুর

প্রকাশ: ১২ মে ২০২২, ৬:৪৬ অপরাহ্ন আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ৪:৩৮ পূর্বাহ্ন
১২ বছর পর আবারও অভিনয়ে ফিরছেন শর্মিলা ঠাকুর

ছবিতে আরও অভিনয় করছেন ‘লাইফ অফ পাই’ খ্যাত সূরজ শর্মা ও সিমরন ঋষি বাগ্গা.

ইতোমধ্যে শেষ হয়েছে ছবির শুটিং। রূপালি পর্দায় কামব্যাক করা নিয়ে অভিনেত্রী শর্মিলা ঠাকুর বলেছেন, ‘অনেক দিন পর অভিনয়ে ফিরলাম। সিনেমাটির চিত্রনাট্য শুনেই অভিনয় করতে রাজি হয়ে গিয়েছিলাম। একটি পরিবারের গল্প। এত সুন্দর করে গল্প বলা হয়েছে যে আমি আর দ্বিতীয়বার ভাবিনি। একসঙ্গে বসে এ সিনেমা দেখতে খুবই ভালো লাগবে দর্শকের।’

dhaka post

পারিবারিক সিনেমা ‘গুলমোহর’। বাত্রা পরিবারের গল্প উঠে আসবে এই সিনেমাতে। ৩৪ বছরের পুরোনো বাড়ি ছেড়ে বেরিয়ে যাবে গোটা বাত্রা পরিবার। এরপরই একান্নবর্তী পরিবারের পুরোনো সেই কথা নিজের ভাবনা দিয়ে পর্দায় ফুটিয়ে তুলবেন পরিচালক রাহুল চিট্টেলা।

পরিবারের সদস্যরা পরস্পরের সঙ্গে নতুনভাবে সংযোগ স্থাপন করছেন। তারই মধ্যে ফাঁস হবে অনেক গোপন তথ্য।

লম্বা ব্রেকের পর এই ধরনের পারিবারিক ছবিতে কাজ করতে পেরে খুশি শর্মিলা ঠাকুরও। রাহুল চিট্টেলা পরিচালিত এই ছবির যৌথ প্রযোজনা করছে ফক্স স্টার স্টুডিওজ ও চকবোর্ড এন্টারটেইনমেন্ট অ্যান্ড অটোনমাস ওয়ার্কস। সব ঠিক থাকলে চলতি বছরের আগস্টে মুক্তি পাওয়ার কথা রয়েছে ‘গুলমোহর’-এর।