শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

মানুষের ভাগ্য পরিবর্তন করাই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী

প্রকাশ: ২ জুলাই ২০২৩, ৫:২৫ অপরাহ্ন আপডেট: ২৩ এপ্রিল ২০২৬, ৮:০৩ পূর্বাহ্ন
মানুষের ভাগ্য পরিবর্তন করাই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী বলেন, গত সাড়ে ১৪ বছরে দেশ বদলে গেছে। সব জায়গায় উন্নতি হয়েছে। মানুষের ভাগ্য পরিবর্তনের লক্ষ্যে আমরা কাজ করি।

প্রধানমন্ত্রী বলেন, গত সাড়ে ১৪ বছরে বাংলাদেশে গ্রাম আর গ্রাম নেই; সব জায়গায় উন্নয়নের ছোঁয়া লেগেছে যা বিশ্বে স্বীকৃত। বাংলাদেশ এখন রোল মডেল। আজ বাংলাদেশকে একটা জায়গায় নিয়ে এসেছি।

এসময় জীবন সায়াহ্নে টুঙ্গিপাড়ায় থাকতে চান বলেও নিজের ইচ্ছের কথা জানান প্রধানমন্ত্রী।

দুদিন সফরের শেষ দিনে আজ স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

এর আগে, প্রধানমন্ত্রী কোটালীপাড়া ও টুঙ্গিপাড়ায় তার দুদিনের সফরের অংশ হিসেবে তার সরকারি বাসভবন গণভবন থেকে তিন ঘণ্টার সড়কপথে পদ্মা সেতু পার হয়ে কোটালীপাড়ায় পৌঁছান। এসময় প্রধানমন্ত্রীর আইসিটিবিষয়ক উপদেষ্টা ও একমাত্র ছেলে সজীব ওয়াজেদ জয় তার সঙ্গে ছিলেন।

তার সফরকে কেন্দ্র করে গোটা গোপালগঞ্জ উৎসবের আমেজ বিরাজ করছে। বর্ণিল পোস্টার, ব্যানার ও প্ল্যাকার্ডে সেজেছে পুরো এলাকা এবং জেলাজুড়ে বিরাজ করছে আনন্দঘন পরিবেশ।

আজ বিকেলে টুঙ্গিপাড়া থেকে তার ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে।