শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

অফিস-আদালত-ব্যাংক খুললো আজ

প্রকাশ: ২ জুলাই ২০২৩, ৫:৩০ অপরাহ্ন আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১:৪৯ অপরাহ্ন
অফিস-আদালত-ব্যাংক খুললো আজ

গত ২৯ জুন সারাদেশে উদযাপিত হয় মুসলমান ধর্মালম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা বা কোরবানির ঈদ। ঈদ উপলক্ষে প্রথমে ২৮, ২৯ ও ৩০ জুন নির্ধারিত হয় সরকারি ছুটি। পরে সরকারের নির্বাহী আদেশে ২৭ জুনও সাধারণ ছুটি ঘোষণা করা হয়। এতে ঈদে সরকারি ছুটি মেলে চারদিন।

৩০ জুন চারদিনের ছুটি শেষ হলেও ১ জুলাই সাপ্তাহিক ছুটি শনিবার। ফলে আরও একদিন ছুটি পেয়ে যান সরকারি চাকরিজীবীর। ফলে টানা পাঁচদিন ছুটি মেলে তাদের।
সরকারি নির্দেশনা মেনে ব্যাংক ও বিমা কোম্পানিতে ঈদ উপলক্ষে চারদিনের ছুটে দেয়া হয়।

ফলে ব্যাংক ও বিমা কোম্পানির চাকরিজীবীরাও টানা পাঁচদিনের ছুটি পেয়ে যান। ব্যাংক বন্ধ থাকায় টানা পাঁচদিন বন্ধ থাকে শেয়ারবাজারের লেনদেন।

আজ থেকে আগের সূচিতে শেয়ারবাজারে লেনদেন শুরু হয়। অর্থাৎ, সকাল ১০টা থেকে দুপুর ২টা ২০ মিনিট পর্যন্ত শেয়ারবাজারে লেনদেন হয়। সরকারি প্রতিষ্ঠান, ব্যাংক ও শেয়ারবাজারের মতো ঈদ উপলক্ষে টানা পাঁচদিন বন্ধ ছিল বিমা কোম্পানির অফিসও।