শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

খালেদার দুই মামলার চার্জগঠন পেছাল

প্রকাশ: ২ জুলাই ২০২৩, ১০:৪৬ অপরাহ্ন আপডেট: ২৮ মে ২০২৬, ২:৩০ অপরাহ্ন
খালেদার দুই মামলার চার্জগঠন পেছাল

আজ রবিবার মামলা দুটির চার্জগঠনের দিন ধার্য ছিল। তবে খালেদা জিয়া অসুস্থ থাকায় তার পক্ষে সময় আবেদন করেন আইনজীবী মাসুদ আহম্মেদ তালুকদার। এরপর ঢাকা অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নুরের আদালত ভুয়া জন্মদিন পালনের মামলার চার্জগঠনের জন্য আগামী ১২ জুলাই ও মুক্তিযুদ্ধকে ‘কলঙ্কিত’ করার মামলায় ২০ জুলাই নতুন দিন ধার্য করেন।

এরআগে ২০১৬ সালের ৩০ আগস্ট সাংবাদিক গাজী জহিরুল ইসলাম ভুয়া জন্মদিন পালনের অভিযোগে খালেদার বিরুদ্ধে আদালতে একটি মামলা করেন। এতে বলা হয়, বিভিন্ন মাধ্যমে খালেদার পাঁচটি জন্মদিন পাওয়া গেলেও কোথাও ১৫ আগস্ট জন্মদিন পাওয়া যায়নি। কিন্তু তিনি পাঁচটি জন্মদিনের একটিও পালন না করে ১৯৯৬ সাল থেকে ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীর দিন জাতীয় শোক দিবসে আনন্দ-উৎসব করে জন্মদিন পালন করে আসছেন।

এছাড়া যুদ্ধাপরাধীদের মদদ দিয়ে মুক্তিযুদ্ধকে কলঙ্কিত করার অভিযোগে খালেদার বিরুদ্ধে ২০১৬ সালের ৩ নভেম্বর আদালতে আরেকটি মামলা করেন বাংলাদেশ জননেত্রী পরিষদের সভাপতি এ বি সিদ্দিকী।