শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

বজ্রপাতে ২ জেলায় ৪ জনের মৃত্যু

প্রকাশ: ৩ জুলাই ২০২৩, ১১:০৪ অপরাহ্ন আপডেট: ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ৩:৫১ অপরাহ্ন
বজ্রপাতে ২ জেলায় ৪ জনের মৃত্যু

সোমবার (৩ জুলাই) সকালে উত্তরের জেলা নওগাঁয় একজন ও চাঁপাইনবাবগঞ্জে তিনজন নিহত হয়েছেন।

নিহতরা হলেন নওগাঁর পোরশা উপজেলার নিতপুর ইউনিয়নের পশ্চিম দুয়ারপাল গ্রামের নজরুল ইসলামের ছেলে আব্দুল জব্বার (৩০), চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার ওমর আলী (৫০), একই উপজেলার আনোয়ার হোসেন (৬০) ও গোমস্তাপুর উপজেলার প্রসাদপুর গ্রামের শরিফুল ইসলাম (৩৫)।

একই সময় জেলা দুটিতে বজ্রপাতে অন্তত তিনজন আহত হয়েছেন। পাশাপাশি দুটি গরুও আহত হয়েছে।