শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

ডেপুটি অ্যাটর্নি জেনারেল কামাল উদ্দিনের মৃত্যুতে আইনমন্ত্রীর শোক

প্রকাশ: ৬ জুলাই ২০২৩, ১০:১৯ অপরাহ্ন আপডেট: ৩ মে ২০২৬, ৬:০২ অপরাহ্ন
ডেপুটি অ্যাটর্নি জেনারেল কামাল উদ্দিনের মৃত্যুতে আইনমন্ত্রীর শোক

আজ বৃহস্পতিবার (৬ জুলাই) এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন মন্ত্রী ।

মরহুম কামাল উদ্দিন গতকাল বুধবার (৫ জুলাই) ভোরে চট্টগ্রাম শহরে নিজ বাসভবনে মারা যান। তিনি দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছিলেন।

২০১৫ সাল থেকে তিনি ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। এর আগে তিনি চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) হিসেবে দায়িত্ব পালন করেন। চট্টগ্রামে কর্মরত থাকা অবস্থায় আলোচিত ১০ ট্রাক অস্ত্র মামলায় রাষ্ট্রপক্ষের প্রধান আইনজীবী হিসাবে দায়িত্ব পালন করেন তিনি।