ইসির আমন্ত্রণে ইইউ প্রতিনিধি দল আসছে ৮ জুলাই

পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন জানান, আগামী ১১ থেকে ১৪ জুলাই পর্যন্ত মাকিন প্রতিনিধি দল উজরা জেয়া এবং ডোনাল্ড লু ঢাকা আসছেন। মার্কিন প্রতিনিধি দলের সফরে দুই দেশের সম্পর্ক নিয়ে কথা হবে। তারা আসার পরে বাংলাদেশের সঙ্গে কী আলোচনা হবে তখন বোঝা যাবে। এখন পর্যন্ত কোনো এজেন্ডা ঠিক হয়নি।
পররাষ্ট্র সচিব আরও জানান, ইউরোপিয়ান প্রতিনিধি দলের সফরে ঠিক হবে নির্বাচনে পর্যবেক্ষক আসবে কি না। অন্য দিকে মার্কিন দলের সফরে অনেক বিষয় আলোচনা হতে পারে। এরমধ্যে ইলেকশন নিয়ে আলোচনা হতে পারে। তবে এই সফর ইলেকশন কেন্দ্রীক সফর নয় এটি।
তিনি আরও বলেন, আগামী ৩০ নভেম্বর বিমসটেক সামিট। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাবেন সেই সম্মেলনে। এরআগে ১৭ জুলাই বিমসটেক মন্ত্রী পর্যায়ের বৈঠক। থাইল্যান্ডে এই বৈঠক অনুষ্ঠিত হবে। বিমসটেকের বর্তমান সেক্রেটারি জেনারেল ভুটানের। ৫ নভেম্বর ভারত বিমসটেক সেক্রেটারি হবে। বাংলাদেশ চেয়ারম্যান হবে। বিমসটেককে কিভাবে শক্তিশালী করা যায় তা নিয়ে আলোচনা হয়েছে। বিদ্যুৎ কানেক্টভিটি নিয়ে আলোচনা হবে। কোনো দেশ যদি পর্যবেক্ষক হতে চায় পারবে।

