শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম

হাসপাতালে বছরের সর্বোচ্চ ৮২০ ডেঙ্গু রোগী

প্রকাশ: ৯ জুলাই ২০২৩, ১২:০২ পূর্বাহ্ন আপডেট: ১১ ফেব্রুয়ারি ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন
হাসপাতালে বছরের সর্বোচ্চ ৮২০ ডেঙ্গু রোগী

এর আগে গত ৪ জুলাই একদিনে সর্বোচ্চ ৬৭৮ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছিল। একই সময়ে ডেঙ্গুতে দুজনের মৃত্যুর খবর এসেছে। চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গুতে ৬৭ জনের মৃত্যু হয়েছে। শনিবার (৮ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, শুক্রবার (৭ জুলাই) সকাল আটটা থেকে শনিবার সকাল আটটা পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন ৮২০ জন রোগী। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ৬০৩ জন ও ঢাকার বাইরের ২১৭ জন।

চলতি বছর ১ জানুয়ারি থেকে ৮ জুলাই পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১১ হাজার ১১৮ জন। তাদের মধ্যে রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৮ হাজার ৫৭৪ জন। ঢাকার বাইরের সব হাসপাতালে ভর্তি হয়েছেন ৩ হাজার ৫৪৪ জন। একই সময়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৯ হাজার ৫৪৯ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ৬ হাজার ৭৫০ জন ও ঢাকার বাইরের ২ হাজার ৭৯৯ জন।