মিথ্যা সংবাদ প্রচারকারীরা বিএনপি জামায়াতের দালাল: পরিবেশমন্ত্রী

এরই ধারাবাহিকতায় জুড়ী-বড়লেখার উন্নয়নকে বিতর্কিত করতে একটি পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করেছে। যা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত। আমরা এ মিথ্যা সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
শুধু তাই নয়, গত কিছুদিন আগে জেলা আওয়ামী লীগের সভাপতি নেছার আহমেদ এমপির বিরুদ্ধে আরও একটি পত্রিকায় এমন মিথ্যা অপপ্রচার চালানো হয়েছিল। বর্তমানে আপনারা যেমনিভাবে ঐক্যবদ্ধ আছেন, আগামী দিনেও সকল ষড়যন্ত্র মোকাবেলা করে ঐক্যবদ্ধ থাকতে হবে। সর্বোপরি আগামী জাতীয় সংসদ নির্বাচনে এদেশের উন্নয়ন অগ্রযাত্রাকে অব্যাহত রাখার জন্য প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে আবারো রাষ্ট্র ক্ষমতায় আনতে হবে।
সোমবার (১০ জুলাই) মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলা চত্বর চৌমুহনীতে এক পথসভায় এসব কথা বলেন-সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আলহাজ্ব মো. শাহাব উদ্দিন এমপি।
এসময় মন্ত্রী আরো বলেন, যারা সরকারকে জড়িয়ে মিথ্যা সংবাদ প্রচার করছে, তারা বিএনপি জামায়াতের দালাল। তাদের বিরুদ্ধে সকলকে সজাগ থাকতে হবে।
উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রিংকু রঞ্জন দাসের সঞ্চালনায় ও ভারপ্রাপ্ত সভাপতি মাসুক মিয়ার সভাপতিত্বে এসময় জুড়ী ও বড়লেখা উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগ সহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

