শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

পাহাড়ি ঢলে ফের বাড়ছে নদীর পানি: শঙ্কিত হাওড়বাসী

প্রকাশ: ১৩ জুলাই ২০২৩, ৪:৪৪ অপরাহ্ন আপডেট: ১৬ এপ্রিল ২০২৬, ৭:৩১ অপরাহ্ন
পাহাড়ি ঢলে ফের বাড়ছে নদীর পানি: শঙ্কিত হাওড়বাসী

গত ২৪ ঘণ্টায় ভারতের উজান থেকে নেমে আসা ঢলে জেলার সুনামগঞ্জ-তাহিরপুর সড়ক তলিয়ে জেলা সদরের সঙ্গে তাহিরপুর উপজেলার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। যানবাহন চলাচল নেই বললেই চলে, কেবল নৌকাই ভরসা এখন। এতে করে দুর্ভোগে পড়েছেন তাহিরপুর, বিশ্বম্ভরপুর ও পার্শ্ববর্তী মধ্য ধর্মপাশা উপজেলার লক্ষাধিক মানুষজন।

ভোগান্তিতে পড়া ধর্মপাশা উপজেলার নয়ন মিয়া বলেন, সড়ক ডুবে যাওয়ায় আমরা খুব ভোগান্তিতে পড়েছি। সড়ক দিয়ে যান চলাচল করতে পারছে না। এখন নৌকাই একমাত্র ভরসা।

তাহিরপুর উপজেলার মুজাহিদুল ইসলাম শিপলু বলেন, পানি মাড়িয়ে সড়ক পথের বিকল্প ব্যবস্থায় জেলা সদরে যেতে হচ্ছে। এতে করে স্রোতের বিপরীতে হাঁটা খুব কষ্টের।

পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সুনামগঞ্জের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার বলেন, পাহাড়ি ঢল অব্যাহত থাকায় গত ২৪ ঘণ্টায় সুনামগঞ্জের সুরমা নদীর পানি পৌর শহরের ষোলঘর পয়েন্টে ৩৮ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার ৪ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে এ জেলায় এখনো বন্যার শঙ্কা নেই।