শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ১২৩৯

প্রকাশ: ১৪ জুলাই ২০২৩, ১:৫৩ পূর্বাহ্ন আপডেট: ২১ এপ্রিল ২০২৬, ৩:০৪ অপরাহ্ন
ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ১২৩৯

এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মোট ৯৩ জন মারা গেলেন।

বৃহস্পতিবার (১৩ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তর এসব তথ্য জানিয়েছে।

বর্তমানে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে মোট ৪ হাজার ৬৯ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন। তাদের মধ্যে ঢাকার বাইরে ১ হাজার ৩৬১ জন। এ বছর মোট ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৭ হাজার ৩৮২ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত বছর ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা ছিল ২৮১ জন এবং মোট আক্রান্তের সংখ্যা ছিল ৬২ হাজার ৩৮২ জন। আক্রান্তদের মধ্যে ঢাকার বাইরের ছিলেন ২৩ হাজার ১৬২ জন।