শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

র‍্যাবের বিরুদ্ধে নিষেধাজ্ঞা প্রত্যাহারের অনুরোধ

প্রকাশ: ১৪ জুলাই ২০২৩, ২:৩৪ পূর্বাহ্ন আপডেট: ২০ এপ্রিল ২০২৬, ৪:৩৭ অপরাহ্ন
র‍্যাবের বিরুদ্ধে নিষেধাজ্ঞা প্রত্যাহারের অনুরোধ

বৃহস্পতিবার (১৩ জুলাই) দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ঢাকায় সফররত উজরা জেয়ার সঙ্গে বৈঠক শেষে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন সাংবাদিকদের এ কথা জানান।

পররাষ্ট্র সচিব বলেন, আমাদের খুব উল্লেখযোগ্য একটি বৈঠক হয়েছে মার্কিন আন্ডার সেক্রেটারি উজরা জেয়ার ও দক্ষিণ এশিয়া বিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু’র সঙ্গে। বৈঠকে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের বিষয়ে আলোচনা হয়েছে। আমাদের রোহিঙ্গা ইস্যু, মানবাধিকার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

সচিব বলেন, আসন্ন সংসদ নির্বাচন নিয়ে আমরা আলোচনা করেছি। এছাড়াও র‍্যাবের ওপর মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারে জন্য আমরা তার (উজরা জেয়া) কাছে অনুরোধ জানিয়েছি।

চার দিনের সফরে মঙ্গলবার নয়াদিল্লি হয়ে ঢাকায় আসে উজরা জেয়ার নেতৃত্বে একটি মার্কিন প্রতিনিধি দল। তাদের বিমানবন্দরে স্বাগত জানান পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।

উজরার নেতৃত্বাধীন মার্কিন দলটি সফর শুরুর কর্মসূচিতে বুধবার কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যায়। সেখানে রোহিঙ্গাদের সঙ্গে আলাপ করেন তারা। বৃহস্পতিবার সকালে প্রথমে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে মার্কিন প্রতিনিধি দল। পরে সচিবালয়ে আইনমন্ত্রী আনিসুল হক এবং স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে বৈঠক করে তারা।