শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

রাজধানীতে বিদ্যুৎ ব্যাহত হতে পারে ৭ দিন

প্রকাশ: ১৫ জুলাই ২০২৩, ৭:০৪ অপরাহ্ন আপডেট: ২ মে ২০২৬, ৫:১৪ পূর্বাহ্ন
রাজধানীতে বিদ্যুৎ ব্যাহত হতে পারে ৭ দিন

শনিবার (১৫ জুলাই) এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড (পিজিসিবি)

এতে বলা হয়েছে, রামপুরা ২৩০/১৩২ কেভি গ্রিড উপকেন্দ্রের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে নতুন একটি ২৩০/১৩২ কেভি, ৪৫০ এমভিএ ট্রান্সফরমার স্থাপন কাজের জন্য ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) এবং ঢাকা ইলেক্ট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেডের (ডেসকো) আওতাধীন কিছু কিছু এলাকায় আগামী ৭ দিন আংশিক বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হতে পারে। বিদ্যুৎ ব্যাহতের সময় রোববার (১৬ জুলাই) সকাল ৭টা থেকে শনিবার (২২ জুলাই) বিকেল ৫টা।

জাতীয় গ্রিডের উন্নয়নমূলক কাজের স্বার্থে গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড (পিজিসিবি) কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।