শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

মেয়ের বিয়ে শেষে বাবার মৃত্যু

প্রকাশ: ১৬ জুলাই ২০২৩, ১২:০৩ পূর্বাহ্ন আপডেট: ৪ মে ২০২৬, ৯:৪৫ অপরাহ্ন
মেয়ের বিয়ে শেষে বাবার মৃত্যু

মৃত্যুবরণকারী আবু বক্কর সিদ্দীক গোহালাকান্দা গ্রামের মৃত. পাঞ্জর আলীর ছেলে। আবু বক্করের এক ছেলে ও এক মেয়ে।

সূত্র জানায়, শ্যামগঞ্জ গোহালাকান্দা গ্রামের আবু বক্কর সিদ্দীকের একমাত্র মেয়ে নাফসি আক্তারের বিয়ের দিন ধার্য ছিল আজ। সেই অনুযায়ী শুক্রবার সারাদিন বিয়ে বাড়িতে ছিল আনন্দ উৎসব। বিয়ের আনুষ্ঠানিকতা শেষ করে সন্ধ্যার আগে মেয়েকে স্বামীর বাড়ী পাঠিয়ে দেওয়ার পর বাবা আবু বক্কর সিদ্দীক হৃদরোগে মৃত্যুর কোলে ঢলে পড়েন। একটু আগেই হৈ-হুল্লোড় ও আনন্দে ভরা বাড়িতে মুহূর্তেই শুরু হয় শোকের মাতম।

খবর পেয়ে মেয়ে, মেয়ের জামাই, শ্বশুর ও শাশুড়ি জামাই বাড়ির লোকজন, আত্মীয়-স্বজন, পাড়া-প্রতিবেশী সবাই ছুটে আসেন।