শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

রেল চলবে ইলেক্ট্রিসিটিতে

প্রকাশ: ১৭ জুলাই ২০২৩, ১২:২৯ পূর্বাহ্ন আপডেট: ২৩ এপ্রিল ২০২৬, ৬:৩৭ পূর্বাহ্ন
রেল চলবে ইলেক্ট্রিসিটিতে

আজ রেলভবনের সভা কক্ষে বাংলাদেশ রেলওয়ে ও তুমাস তুর্কি ইঞ্জিনিয়ারিং কনসাল্টিং অ্যান্ড কন্সট্রাক্ট্রিং কোম্পানির সঙ্গে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

ইলেক্ট্রিসিটি ব্যবহার করে রেল চলাচলের জন্য ট্রাকশন নারায়ণগঞ্জ থেকে ঢাকা, ঢাকা থেকে চট্রগ্রাম ও টঙ্গি থেকে জয়দেবপুর অংশের কাজ করার জন্য তুমাস তুর্কি ইঞ্জিনিয়ারিং কনসাল্টিং অ্যান্ড কন্সট্রাক্ট্রিং কোম্পানিকে যে দায়িত্ব দেয়া হলো তারা নিদিষ্ট সময়ের মধে তা শেষ করবেন বলে মন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন।

মন্ত্রী বলেন, ইউরোপসহ প্রথিবীর প্রায় সব দেশে রেলে গ্যাস ও ইলেক্ট্রিসিটি ব্যবহার হচ্ছে। এতে কার্বন নির্গমণ হয় না, এটি পরিবেশ বান্ধব তাই প্রথমবারের মতো বাংলাদেশে ইলেক্ট্রিসিটি ব্যবহারের উদ্বোগ গ্রহণ করা হয়। প্রতিবেশীদেশ ভারতের সঙ্গে আমাদের সরাসরি রেল যোগাযোগের ব্যবস্থা হয়েছে।

বাংলাদেশ রেলওয়ের পক্ষে মো. হাবিবুর রহমান চিফ ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ার (পূর্ব) ও তুমাস তুর্কি ইঞ্জিনিয়ারিং কনসাল্টিং অ্যান্ড কন্সট্রাক্ট্রিং কোম্পানির পক্ষে ইসমাইল হায়দারলি চুক্তিতে স্বাক্ষর করেন।