শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

শান্তিপূর্ণ ভোট হচ্ছে: ইসি রাশেদা

প্রকাশ: ১৭ জুলাই ২০২৩, ১০:০৫ অপরাহ্ন আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ১:০৭ অপরাহ্ন
শান্তিপূর্ণ ভোট হচ্ছে: ইসি রাশেদা

সোমবার নির্বাচন ভবনের বেজমেন্টে সিসি ক্যামেরায় চার ঘণ্টার ভোট পর্যবেক্ষণের পর তিনি এ তথ্য জানান।

ইসি রাশেদা বলেন, সকালে আমি ঢাকা-১৭ আসনে বনানীর বিদ্যা নিকেতন ভোটকেন্দ্রে গিয়েছিলাম। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা দেখেছি। ভোটের পরিবেশ ভালো। সিসি ক্যামেরাতেও অনিয়ম দেখিনি।

তিনি আরো বলেন, সকালে ভোটার উপস্থিতি কম ছিল। বেড়া বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারদের আনাগোনাও বাড়ছে। অভিজাত এলাকা, অল্প সময়ের জন্য নির্বাচন হচ্ছে। এ কারণে ভোটারদের মাঝে খুব একটা তাড়া নেই। তবে ভোটের হার বাড়বে।