ছেলের অসুস্থতায় কষ্টে পরী মণি

রবিবার (১৬ জুলাই) মধ্যরাতে রাজ্যর হাতে ক্যানোলা পরানো একটি ছবি ফেসবুকে শেয়ার করেছেন ঢাকাই নায়িকা পরী মণি। যেখানে হৃদয়ভাঙা ইমোজি দিয়ে কষ্ট পাওয়ার কথাই লিখেছেন অভিনেত্রী।
পরী মণি বলেন, আমি জানি, তুমি আমার স্ট্রং বয়। মায়ের সমস্ত বিশ্বাস জুড়ে থেকো। আর আমাকে আম্বা বলেই ডেকো। আমি জানি এই আম্বাটা কী। আমি তোমার আম্মাও আব্বাও। বাচ্চা আমার, আমি তো এই দিনগুলোর জন্যে প্রস্তুত ছিলাম না।

