গোয়াইনঘাটে সড়ক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৭

বৃহস্পতিবার (২০ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে গোয়াইনঘাট থানাধীন পিয়াইনগুল উচ্চদবিদ্যালয়ের সামনে সুন্দ্রগাঁও নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। এ সময় মাইক্রোবাস ও সিএনজি অটোরিকশা সিলেট-ভোলাগঞ্জ বঙ্গবন্ধু মহাসড়কের পার্শ্ববর্তী খাদে গিয়ে ছিটকে পড়ে। নিহতদের মধ্যে একজন নারী ও ৫ জন পুরুষ ছিলেন।
নিহত ৬ জনের মধ্যে ২ জনের পরিচয় নিশ্চিত করেছে পুলিশ। তারা হলেন- কোম্পানীগঞ্জের কালিবাড়ি গ্রামের কাজী আমির উদ্দিন (৩৯)। তিনি সিনিয়র সহকারী শিক্ষক আনোয়ারা উচ্চ বিদ্যালয় ও পূর্ব ইসলাম পুর ইউনিয়ন পরিষদের নিকহা রেজিস্ট্রার ও কোম্পানীগঞ্জের টুকেরবাজার ইসলামপুর গ্রামের শাহজাহান মিয়ার ছেলে সিএনজি অটোরিকশা চালক কালন মিয়া (৩৬)।
বিষয়টি নিশ্চিত করেন গোয়াইনঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) প্রবাস কুমার সিংহ। তিনি জানান, মাইক্রোবাসের চাকা ব্লাস্ট হয়ে সিলেটগামী সিএনজি অটোরিকশাকে ধাক্কা দিলে সিএনজি অটোরিকশার ৫জন যাত্রী নিহত হন। এদের মধ্যে ঘটনাস্থলে ৫জন ও হাসপাতালে নেয়ার পথে আরও একজনের মৃত্যু হয়। মাইক্রোবাস ভোলাগঞ্জের দিকে যাচ্ছিলো। ধারণা করা হচ্ছে মাইক্রোবাসটি পর্যটক বহনকারী। সিএনজি অটোরিকশাটি ছিলো নিবন্ধনহীন। নিহতদের লাশ উদ্ধার করে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতদের দাফন কাপনের জন্য তাদের প্রত্যেক পরিবারকে জেলা প্রশাসনের পক্ষ হতে বিশ হাজার করে টাকা দেয়া হয়েছে৷

