শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

দেশের সব অর্জন আওয়ামী লীগের সময়ে হয়েছে: এলজিআরডিমন্ত্রী

প্রকাশ: ২২ জুলাই ২০২৩, ৯:৫৬ অপরাহ্ন আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন
দেশের সব অর্জন আওয়ামী লীগের সময়ে হয়েছে: এলজিআরডিমন্ত্রী

শনিবার কুমিল্লা শহরের টাউন হল মিলনায়তনে ‘স্মার্ট বাংলাদেশ বিনির্মানে স্থানীয় সরকারের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

স্বাধীনতা পরবর্তী বাংলাদেশে উন্নয়নের জন্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গৃহীত বিভিন্ন পদক্ষেপের বিস্তারিত তুলে ধরে এলজিআরডিমন্ত্রী বলেন, যুদ্ধবিধ্বস্ত একটি দেশে মাত্র সাড়ে তিন বছরে বঙ্গবন্ধু যে অগ্রগতি অর্জন করেছিলেন তা ছিল অকল্পনীয়। অথচ নিন্দুকেরা তখন বঙ্গবন্ধুর সব অর্জনকে মুছে ফেলার চেষ্টা করেছিল। একইভাবে শেখ হাসিনার অর্জনকেও অস্বীকার করছে তারা।

তিনি আরো বলেন, এক সময় বাংলাদেশের মাথাপিছু আয় ছিল ৩৯০ ডলার যা এখন ২৮০০ ডলারের বেশি। অন্যদিকে বাংলাদেশের গড় মাথাপিছু ঋণ এক সময় ১০ হাজার ছিল যা বর্তমানে ৯৫ হাজার টাকা। আয় ও ঋণের অনুপাতে অগ্রগতি করার পরও নিন্দুকেরা ঋণের অংক দেখিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে।

তাজুল ইসলাম বলেন, বাংলাদেশ কখনো ঋণের কিস্তি পরিশোধে ব্যর্থ হয়নি। বরং ঋণ নিয়ে দেশ ও জনগণের উন্নয়নে ব্যয় করা হয়েছে, যার সুফল মানুষ পাচ্ছে। ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠা থেকে শুরু করে যোগাযোগ ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তনের ফলে দেশ আজ দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে।

আওয়ামী লীগের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে আগামী জাতীয় নির্বাচনে দলের পক্ষে কাজ করার আহ্বান জানিয়ে এলজিআরডিমন্ত্রী বলেন, আওয়ামী লীগের মধ্যে গ্রুপিং বা বিভাজন থাকলে সেই সুবিধা পুঁজি করে বিরোধীরা দেশে অরাজকতা এবং অস্থিরতা সৃষ্টি করার অপচেষ্টা চালাবে।

এ সময় উপস্থিত ছিলেন- কুমিল্লা-২ আসনের সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরী, কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র আরফানুল হক রিফাত, কুমিল্লা জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মফিজুর রহমান বাবলু প্রমুখ।