শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

হজে গিয়ে মোট ১১৪ বাংলাদেশির মৃত্যু

প্রকাশ: ২৩ জুলাই ২০২৩, ১১:০১ অপরাহ্ন আপডেট: ২৬ মে ২০২৫, ১০:৪২ অপরাহ্ন
হজে গিয়ে মোট ১১৪ বাংলাদেশির মৃত্যু

রবিবার (২৩ জুলাই) ধর্ম মন্ত্রণালয়ের হজ বুলেটিনে এসব তথ্য জনানো হয়। বুলেটিনে জানায়, মঙ্গলবার মারা যাওয়া সর্বশেষ হাজীর নাম মো. মতিউর রহমান। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৫৯ বছর। সৌদি আরবের আইন অনুযায়ী, এদের ওই দেশেই দাফন করা হয়েছে।

সৌদি আরবের আইন অনুযায়ী, কোনো ব্যক্তি হজ করতে গিয়ে যদি মৃত্যুবরণ করেন তাহলে তার মরদেহ সৌদি আরবে দাফন করা হয়। মৃতদেহ তার নিজ দেশে নিতে দেয়া হয় না। এমনকি পরিবার-পরিজনের কোনো আপত্তি গ্রাহ্য করা হয় না।

এবার ৩২৫টি ফ্লাইটে ব্যবস্থাপনা সদস্য সহ মোট ১ লাখ ২২ হাজার ৮৮৪ জন হজযাত্রী সৌদি আরব গেছেন। এরমধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিবহন করেছে ১৫৯টি ফ্লাইটে ৬১ হাজার ১৮০ জন হজযাত্রী; সৌদি এয়ারলাইন্স পরিবহন করেছে ১১৩টি ফ্লাইটে ৪১ হাজার ৪৬৮ জন হজযাত্রী এবং ফ্লাইনাস এয়ারলাইন্স পরিবহন করেছে ৫৩টি ফ্লাইটে ২০ হাজার ২৩৬ জন হজযাত্রী।

গত ২১ মে থেকে হজযাত্রীদের ফ্লাইট শুরু হয়। সৌদি আরবে যাওয়ার শেষ ফ্লাইট ছিল ২২ জুন। হজ শেষে ফিরতি ফ্লাইট শুরু হয়েছে ২ জুলাই এবং শেষ হবে ২ আগস্ট।