মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

আসছে ‘হুব্বা’

প্রকাশ: ২৪ জুলাই ২০২৩, ৫:৩৮ অপরাহ্ন আপডেট: ২৮ এপ্রিল ২০২৬, ৬:০৫ অপরাহ্ন
আসছে ‘হুব্বা’

এই ছবি প্রসঙ্গে গণমাধ্যমকে পরিচালক ব্রাত্য বললেন, “থ্রিলার এবং কমেডির মিশেলে তৈরি করা হয়েছে এই ছবি। হুব্বা শ্যামল ‘হুগলির দাউদ ইব্রাহিম’ নামেই পরিচিত ছিলেন। খুন, জখম, ড্রাগ পাচার ইত্যাদি বহু অপরাধে অপরাধী। অজস্র পুলিশ কেস ছিল তার নামে। এক সময় তিনি ভোটে দাঁড়াতেও চান। যতবারই তাকে গ্রেপ্তার করেছিল পুলিশ, প্রতিবারই জামিন পেয়ে গিয়েছিলেন। ২০১১ সালে বৈদ্যবাটির খালে হুব্বা শ্যামলের মৃতদেহ ভেসে ওঠে। এই ছবির মাধ্যমে আমি পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতি এবং অপরাধ জগতের চিত্রই ফুটিয়ে তোলার চেষ্টা করেছি।”

‘হুব্বা’ ছবিটি প্রযোজনার দায়িত্বে রয়েছে ফিরদৌসল হাসানের প্রযোজনা সংস্থা ‘ফ্রেন্ডস্ কমিউনিকেশন’।

ব্রাত্য এবং ফিরদৌসল জুটিকে আগেও দর্শক দেখেছেন। প্রযোজক-পরিচালক জুটির এটি দ্বিতীয় ছবি।

প্রযোজক বললেন, ‘আমি বিশ্বাস করি, ভালো ছবি তৈরি হয় শুধু বড় পর্দার জন্যই। বিশেষত ‘অপরাজিত’র পর আমার দর্শক সেটাই প্রমাণ করে দিয়েছে। আর ‘ডিকশনারি’র পর ব্রাত্যর সঙ্গে আমার এটা দ্বিতীয় কাজ। একটা ছবি তৈরির জন্য ব্রাত্য যে পরিমাণ পড়াশোনা করে, তা সত্যিই প্রশংসনীয়। আশা করছি, দর্শক আমাদের এই দ্বিতীয় কাজও পছন্দ করবেন। এই ছবিতে রয়েছে বেশ কিছু চমকও।’

পৌলমী বসুসহ ছবিতে অভিনয় করেছেন নাট্যজগতের বেশ কিছু শিল্পী।