শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

নিষেধাজ্ঞা শেষে মাছ ধরতে সাগরে জেলেরা

প্রকাশ: ২৪ জুলাই ২০২৩, ৫:৪৬ অপরাহ্ন আপডেট: ৪ মে ২০২৬, ৯:০০ অপরাহ্ন
নিষেধাজ্ঞা শেষে মাছ ধরতে সাগরে জেলেরা

রবিবার (২৩ জুলাই) দিবাগত রাত ১২টায় এ নিষেধাজ্ঞার সময় শেষ হয়েছে। ফলে সোমবার (২৪ জুলাই) থেকেই জেলেরা মাছ শিকারে সাগরে নেমেছেন।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. ইফতেখার হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গত বছরের মতো এবারও ২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত ৬৫ দিন বাংলাদেশের সামুদ্রিক জলসীমায় সব ধরনের মৎস্য নৌযান দিয়ে যে কোনো প্রজাতির মাছ আহরণ নিষিদ্ধ করা হয়।

জানা গেছে, সামুদ্রিক মাছের প্রধান প্রজননকালে ৬৫ দিন সাগরে মাছ ধরা বন্ধ কার্যক্রমের উদ্দেশ্য হচ্ছে মাছের নির্বিঘ্ন প্রজনন নিশ্চিত করে মৎস্যসম্পদ বাড়ানো। এসময় সব বাণিজ্যিক মাছের ট্রলার সমুদ্রে যাওয়া বন্ধ রাখা হয়। যান্ত্রিক ও আর্টিসানাল মাছ ধরার নৌযান ঘাটে নোঙর করা থাকে।