নায়ক বাবার সঙ্গে জয়ের ভ্রমণ

চিত্রনায়ক শাকিব পোস্ট করলেন একটি ছবি। যাতে পাওয়া গেলো এলোমেলো আবহে পিতা ও পুত্রকে। শাকিব এলোমেলো চুল নিয়ে বসে আছেন ফুটপাথে। পাশেই ওয়েটিং বেঞ্চে লম্বা হয়ে শুয়ে আছে ছোট্ট জয়। দুজনেই এমনভাবে ছিলেন, যেন ঘুমোচ্ছেন!
এই ছবিটি ইনস্টাগ্রাম হয়ে শাকিব খান শেয়ার করেছেন তার ভেরিফায়েড ফেসবুক পেজেও। তবে তৈরি হয়েছে রহস্যও। অনেকেই অনুমান করছেন এই এলোমেলো ছবিটি তুলেছেন অপু বিশ্বাস নিজেই। আর ছবির কোরিগ্রাফিটাও তারই করা। তবে এ বিষয় শাকিব- অপুর কোন প্রতিক্রিয়া মেলেনি।

