শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

মানবতাবোধ আছে বলেই রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী

প্রকাশ: ২৬ জুলাই ২০২৩, ১:১৮ পূর্বাহ্ন আপডেট: ২৯ এপ্রিল ২০২৬, ৮:৫৯ পূর্বাহ্ন
মানবতাবোধ আছে বলেই রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী

মঙ্গলবার (২৫ জুলাই) ইতালির রোমে রিজিওনাল ইনভয়’স কনফারেন্সে বক্তব্য প্রদানের সময় এ প্রশ্ন রেখেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, আমরা মিয়ানমারের সঙ্গে যুদ্ধ করতে যাইনি। কুটনীতির মাধ্যমে সমস্যার সমাধান করতে চেয়েছি। রোহিঙ্গাদের ফেরত নেয়ার বিষয়ে দেখি, কিছু কিছু জায়গা থেকে বাধা আসে। কেন আসে?

তিনি আরও বলেন, আন্তর্জাতিক নিরাপত্তা সংস্থাগুলোর মিয়ানমারে আরও কাজ করা উচিত। রোহিঙ্গাদের দেশে ফিরিয়ে নিয়ে সেখানে অবস্থান নিয়ে সংস্থাগুলো কাজ করুক। রোহিঙ্গাদের তাদের দেশে ফেরত পাঠাতে হবে।

প্রধানমন্ত্রী বলেন, কিছু অপরাধী বিদেশে অবস্থান নিয়ে বিভিন্ন জায়গায় চিঠি দিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে। অপপ্রচারকারীরা বিলাসবহুল জীবনযাপন করছে। অপপ্রচার করছে। এতো টাকা কোথায় পাচ্ছে তারা?