শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

প্রধানমন্ত্রীর তহবিল থেকে হৃদরোগ ইনস্টিটিউটে সাড়ে ৭ কোটি টাকা অনুদান

প্রকাশ: ২৬ জুলাই ২০২৩, ১০:২৯ অপরাহ্ন আপডেট: ১৭ এপ্রিল ২০২৬, ৪:১৩ অপরাহ্ন
প্রধানমন্ত্রীর তহবিল থেকে হৃদরোগ ইনস্টিটিউটে সাড়ে ৭ কোটি টাকা অনুদান

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক মীর জামাল উদ্দিন অনুদানের এই চেক গ্রহণ করেন।

এর আগে ২০২২ সালে একই তহবিলে প্রধানমন্ত্রী দুইবারে আরও ৭ কোটি টাকা অনুদান প্রদান করেন। সবমিলিয়ে গত দুই বছরে অসহায় রোগী সেবা তহবিলে প্রধানমন্ত্রীর ত্রান তহবিল থেকে ১৪ কোটি ৫৬ লাখ ৩০ হাজার টাকা অনুদান প্রদান করা হলো।

হৃদরোগে আক্রান্ত গরিব ও অসহায় রোগীদের বিনামূল্যে চিকিৎসার জন্য জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল অসহায় রোগী সেবা তহবিলটি পরিচালনা করে আসছে।

এর আওতায় গরিব ও অসহায় রোগীদের বিনামূল্যে যেসব চিকিৎসা সেবা দেয়া হচ্ছে তা হলো- হার্টের রক্তনালীতে রিং স্থাপন, পেস মেকার স্থাপন, হার্টের ভাল্ব প্রতিস্থাপন, ওপেন হার্ট সার্জারি এবং এই সার্জারির সময় প্রয়োজনীয় অক্সিজেনেটর সরবরাহ।

এ তহবিল থেকে শিশু হৃদরোগীদের এএসডি, ভিএসডি চিকিৎসাসহ পিডিএ ডিভাইজ ক্লোজার সরবরাহ করা হচ্ছে।
এছাড়া হাতে ও পায়ের রক্তনালীতে ব্লকের চিকিৎসার জন্য এ তহবিলের আওতায় রিং স্থাপনও করা হচ্ছে।