মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

প্রথমবার ‘ইত্যাদি’র গানে তাহসান

প্রকাশ: ২৬ জুলাই ২০২৩, ১১:৪৬ অপরাহ্ন আপডেট: ১৬ মে ২০২৬, ৭:৩৬ পূর্বাহ্ন
প্রথমবার ‘ইত্যাদি’র গানে তাহসান

শুধু তাই নয়, প্রথমবার ‘ইত্যাদি’র গানে কণ্ঠ দিলেন এই তাহসান খান। এবারের অনুষ্ঠানে মুন্সীগঞ্জের সন্তান তাহসান পরিবেশন করেছেন একটি নতুন গান।গানটির কথা লিখেছেন কবির বকুল, সুর ও সংগীতায়োজন করেছেন সাজিদ সরকার।

‘ইত্যাদি’র এবারের পর্ব ধারণ করা হয়েছে ইছামতি নদীর তীরে ঐতিহ্যবাহী প্রত্ন নিদর্শন ইদ্রাকপুর কেল্লার সামনে পুকুরের মাঝখানে মঞ্চ নির্মাণ করে।

কেল্লার আদলে তৈরি করা হয়েছে দৃষ্টিনন্দন ভাসমান মঞ্চ। ‘ইত্যাদি’র এই পর্বটি একযোগে বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে প্রচার হবে আগামীকাল রাত ৮টার বাংলা সংবাদের পর। রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন।