মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

২২ মে আসছে দেশের প্রথম রিপল হলোগ্রাফিক ডিজাইনের ফোন রিয়েলমি ৯

প্রকাশ: ১৯ মে ২০২২, ১০:২৮ অপরাহ্ন আপডেট: ১৪ এপ্রিল ২০২৬, ৬:৫৩ অপরাহ্ন
২২ মে আসছে দেশের প্রথম রিপল হলোগ্রাফিক ডিজাইনের ফোন রিয়েলমি ৯
রিয়েলমি ৯ এর টেক্সচার মরুভূমির বালির পরিবর্তনের টেক্সচার দ্বারা অনুপ্রাণিত। এই ডায়নামিক ডেজার্ট রিপল ইফেক্ট তৈরির জন্য রিয়েলমি স্বাধীনভাবে ইন্ডাস্ট্রির প্রথম “রিপল হলোগ্রাফিক গ্রেডিয়েন্ট কোটিং প্রসেস” তৈরি করেছে এবং উদ্ভাবনী উপায়ে ‘সুপার কোটিং প্রসেস’ প্রয়োগ করেছে। এই প্রক্রিয়ার মাধ্যমে টেক্সচারযুক্ত পণ্য তৈরি করার সময় স্যাচুরেটেড ও প্রাণবন্ত রঙ ফুটিয়ে তোলা সম্ভব। এ ইফেক্ট অর্জনের জন্য রিয়েলমি অনেক কঠিন প্রযুক্তিগত চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে। ফোনটির বিভিন্ন জায়গায় বিভিন্ন পুরুত্ব আছে, সবচেয়ে পুরু এলাকাটি ৪২০ ন্যানোমিটার - সাধারণ কালো আবরণের ১০ গুণ পুরুত্বে পৌঁছেছে। ফিল্মটি যত পুরু হবে ততো বেশি বাস্তবসম্মত হবে এবং এর ফলাফলও ততো স্বাভাবিক হবে এবং সবশেষ যে পণ্যটি তৈরি হবে তা হবে আরো টেক্সচারযুক্ত। কিন্তু, এ পুরুত্বের বিষয়টি অর্জন করা বেশ কঠিন; কারণ, ক্লাস-১০ ডাস্ট ফ্রি ভ্যাকুয়াম পরিবেশে এ প্রক্রিয়াটি সম্পন্ন করতে হয়। লং কোটিং টাইম ও কোটিং মেশিনের উচ্চ চাহিদার কারণে, রঙের অভিন্নতা নিশ্চিত করতে রিয়েলমি আরো উন্নত সরঞ্জাম ও প্রযুক্তিতে বিনিয়োগ করেছে। পুরো প্রোডাকশন প্রক্রিয়া শেষে, ফিল্মটি একটি মোল্ডেড কোরোগেটেড ইউভি লেয়ারের ওপর ইউভি স্থানান্তর প্রযুক্তি দ্বারা একটি কোরোগেটেড গ্রেডিয়েন্ট ইফেক্ট অর্জনের জন্য প্রতিস্থাপন করা হয়। বিশ্বের দ্রুত বর্ধনশীল স্মার্টফোন ব্র্যান্ড ট্রেন্ডসেটিং ডিজাইনের হাই-পারফরমেন্স পণ্য নিয়ে আসতে পেরে অত্যন্ত গর্বিত। এই ব্র্যান্ডটি রিয়েলমি ৯ ডিভাইসের বাইরের অংশের ডিজাইনে স্বকীয়তা নিয়ে এসেছে; একইসঙ্গে এটি স্মার্টফোন ইন্ডাস্ট্রিতে উদ্ভাবন নিয়ে এসেছে।