মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

‘মাটির মানুষ’ অরিজিৎ সিং

প্রকাশ: ২৯ জুলাই ২০২৩, ৫:২১ অপরাহ্ন আপডেট: ১৭ এপ্রিল ২০২৬, ৫:১৭ পূর্বাহ্ন
‘মাটির মানুষ’ অরিজিৎ সিং

উষাকে একবার এক সংবাদমাধ্যমের এক অনুষ্ঠানে প্রশ্ন করা হয়েছিল, ‘রোমান্টিক গায়ক হিসেবে কে সেরা, অরিজিৎ না কুমার শানু?’ আর তাতে দুই গায়কেরই দরাজ গলায় প্রশংসা করেন তিনি। তবে সঙ্গে অরিজিতের সম্পর্কে ফাঁস করেছিলেন কিছু না জানা কথা। উষা বলেন, ‘দুজনই খুব ভালো গায়ক। কারো সঙ্গে কারো তুলনা হয় না।’

এরপর অরিজিৎকে নিয়ে কথা বলতে গিয়ে বলেন, ‘আমার সঙ্গে ওর খুব ভালো সম্পর্ক। ও খুব ভালো গায়ক। আমি ওকে খুব ভালোবাসি। আমার মতো অনেকেই ওকে খুব ভালোবাসে। আসলে ও তো সবার থেকে আলাদা। খুব সাধারণ জীবনযাপন করে। খুব ফ্যামিলি ম্যান। আর ওকে তো আজ থেকে চিনি না। আমি ওকে প্রথম দেখি ফেম গুরুকুলে। তখন তো বাচ্চা। চোখের সামনে বড় হতে দেখলাম। কঠোর পরিশ্রম করে আজ নিজেকে যে জায়গায় নিয়ে গিয়েছে তা অবাক করার মতো বৈকি। এখনও মনে আছে খাদ ছবির ‘দেখো আলোয় আলো আকাশ’ গানটা শুনে কেঁদে ফেলেছিলাম। এখনো গানটা শুনলে কান্না পায়। এমন আরো অনেক গান ও করেছে, যেগুলো চোখে জল এনে দেয়। নিজের বক্তব্যে আরও যোগ করেন উষা। অরিজিৎ সিং-এর হিট গানের সংখ্যা গুনে শেষ করা যাবে না।

খুব স্বল্প দৈর্ঘ্যরে ক্যারিয়ারেই ছুঁয়ে ফেলেছেন সাফল্য। তবে ভালোবাসেন আজো মাটিতে পা রেখে চলতে। বলিউডে বেশির ভাগ কাজ করলেও এখনও কাজ না থাকলেই চলে আসেন জিয়াগঞ্জে। সেখানকারই স্কুলে লেখাপড়া করে তাঁর দুই ছেলে। বাড়িতে রয়েছেন বাবা ও স্ত্রী কোয়েল। করোনায় বছরখানেক আগেই হারিয়েছেন মাকে।

জিয়াগঞ্জের রাস্তায় দেখা যায় আর পাঁচটা সাধারণ মানুষের মতো স্কুটি নিয়ে বেরিয়ে পড়েছেন। না আছে বডিগার্ডের বাহুল্য, না দামি দামি গাড়ির। এই মানুষটার লাইভ শোর টিকিটের দামই কিন্তু আকাশছোঁয়া। তা পেরিয়ে যায় লাখ টাকার গণ্ডি। এক ঝলক দেখতে, একবার হাত মেলাতে পাগলের মতো ছুটে আসে অনুরাগীরা। তবে এত সাফল্য, এত ভালোবাসার পরও ‘মাটির মানুষ’-ই রয়ে গিয়েছেন অরিজিৎ।