মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

রাফীর সঙ্গে নতুন সম্পর্কে জড়ালেন পরীমনি!

প্রকাশ: ৩০ জুলাই ২০২৩, ৫:২১ অপরাহ্ন আপডেট: ২৯ এপ্রিল ২০২৬, ৯:৪৪ পূর্বাহ্ন
রাফীর সঙ্গে নতুন সম্পর্কে জড়ালেন পরীমনি!

শনিবার নিজের ফেসবুকে একটি ছবি প্রকাশ করেছেন পরীমনি।

শনিবার (২৯ জুলাই) সকালে পরীমনি তার ফেসবুকে ছেলেকে কোলে নিয়ে একটি ছবি পোস্ট করেন। মা-ছেলের সুন্দর এই মুহূর্তটি মোবাইলের ক্যামেরায় ধারণ করেন-রায়হান রাফী। ছবির ক্যাপশনে পরী লেখেন, ‘চাচা বাদ। অনলি মামা ইজ রিয়েল।’

শুক্রবার (২৮ জুলাই) রাতে রাফীর বাসায় ছেলেকে নিয়ে এসেছিলেন পরীমনি। আরও ছিলেন চিত্রনায়িকা তমা মির্জা ও নির্মাতা চয়নিকা চৌধুরী।

এ প্রসঙ্গে সংবাদমাধ্যমকে রাফী বলেন, ‘‘তমা-পরী পুরোনো বন্ধু। মূলত তাদের আগ্রহেই আমাদের দেখা-সাক্ষাৎ হলো। প্রথমে ওরা রেস্তোরাঁয় বসতে চেয়েছে। কিন্তু অনেক ভিড় দেখে পরে আমার বাসায় এলো সবাই। কিছুক্ষণ গল্প-গুজব, হাসাহাসি আর ছবি তোলা হলো। ভালোই কাটলো সময়টা।’’

রাফির নতুন সিনেমায় পরীমনিকে দেখা যাবে কি না এমন প্রশ্নের জবাবে রাফি বলেন, ‘‘পরী ভালো অভিনেত্রী, তার সঙ্গে কাজ হবেই। এতে সন্দেহ নাই।