ফারুকীর ১২ জন মন্ত্রী, শপথ নেবেন ৩ আগস্ট

তবে সেই নীরবতা যে নতুন এক মন্ত্রণালয় গড়ার কাজে নিবেদিত ছিলো, সেটি টের পাওয়া যায়নি একদমই। নিশ্চিত হওয়া গেছে এরমধ্যে তিনি গঠন করেছেন ‘মিনিস্ট্রি অব লাভ’!
যে মন্ত্রণালয়ে তিনি নিযুক্ত করেছেন ১২ জন মন্ত্রী। আগামী ৩ আগস্ট সন্ধ্যায় হোটেল শেরাটনে হতে যাচ্ছে এই মন্ত্রীদের শপথ আনুষ্ঠানিকতাও। শপথবাক্য পাঠ করাবেন ফারুকী নিজেই।
খবরটি গণমাধ্যমে নিশ্চিত করেছেন মোস্তফা সরয়ার ফারুকীর প্রাক্তন সেনাপতি রেদওয়ান রনি। যিনি এখন কর্মরত আছেন ওটিটি প্ল্যাটফর্ম চরকির সিইও হিসেবে।
জানা গেছে, মোস্তফা সরয়ার ফারুকীর তত্ত্বাবধানে চরকির জন্য ১২টি সিনেমা বানানো হয়েছে। আর পুরো প্রজেক্টের নাম রাখা হয়েছে ‘মিনিস্ট্রি অব লাভ’। যেগুলো নির্মাণ করেছেন ১২ জন নির্মাতা। সেই খবরটিই ভিন্ন আঙ্গিকে প্রকাশ করা হবে ৩ আগস্ট।
জানা গেছে, শপথ আনুষ্ঠানিকতা শেষে শিগগিরই সিনেমাগুলো প্রদর্শিত হবে চরকিতে। ধারণা করা হচ্ছে, লম্বা বিরতির পর ফারুকী ও তার ভাইবেরাদরদের একটা সম্মিলন ঘটবে এই ফিল্মি মন্ত্রণালয়ের মাধ্যমে।

