মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

আকস্মিক ঢাকা সফর ইধিকার

প্রকাশ: ২ আগস্ট ২০২৩, ১:৪১ পূর্বাহ্ন আপডেট: ৫ মে ২০২৬, ৯:২২ পূর্বাহ্ন
আকস্মিক ঢাকা সফর ইধিকার

শুধু তাই নয়, শাকিবের সঙ্গে অভিনয়ের সুযোগ পাওয়াকে সোনায় সোহাগা বলে মনে করেন তিনি। গত রবিবার আকস্মিকভাবেই ঢাকায় এসেছেন ইধিকা। সোমবার সন্ধ্যায় ধানমন্ডিতে ‘রয়্যাল ক্যাফে এক্সপেরিয়েন্স’ আউটলেট যাত্রা শুরু অনুষ্ঠানে হজির হয়েছিলেন তিনি। এর ফাঁকে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন নায়িকা।

সেখানেই বলেন, আমার প্রথম অভিনয় করা সিনেমাটি মুক্তি পেয়েই এরকমভাবে সফল হয়েছে, একটু প্রত্যাশার বাইরে একটা ঘটনাটা ঘটে ঘটেছে। তো যথারীতি খুবই ভালো লাগছে। প্রিয়তমা সিনেমায় শাকিবের সঙ্গে ব্যবহৃত সংলাপগুলোও মজা করে ক্যামেরার সামনে বলেন ইধিকা ।

ইধিকা বলেন, যখন আমি শাকিব খানের সঙ্গে অভিনয়ের প্রস্তাব পাই, সেই অনুভূতিটা অন্যরকম ছিল। আসলে শাকিবের এগেইনস্টে সুযোগ পাওয়াটা বড় ব্যাপার। আর অভিনয়ের আগে তো শাকিব খানের সব সিনেমাই আমি কলকাতায় দেখে নিয়েছি। তাই সেই জায়গা থেকে ব্যাপারটা এমনই ছিল।