এক ম্যাচ খেলেই ছিটকে গেলেন নাঈম

চট্টগ্রাম টেস্টের চতুর্থ দিনে ফিল্ডিং করতে গিয়ে আঙুলে চোট পেয়েছেন নাঈম। চোট নিয়েই বোলিং চালিয়ে যান তিনি। বৃহস্পতিবার ম্যাচ শেষে এক্স-রে করানোর পর জানা গেছে, নাঈমের আঙুল ভেঙে গেছে। এজন্য ঢাকা টেস্টের দল থেকে ছিটকে গিয়েছেন ২২ বছর বয়সী এই স্পিনার। নাঈমের বদলি হিসেবে এখনো কারও নাম ঘোষণা করেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বৃহস্পতিবার শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্টের জন্য স্কোয়াড ঘোষণা করেছিল বিসিবি। ঘোষিত দলে তেমন কোনো চমক না থাকলেও চোটের কারণে বাদ পড়েছিলেন পেসার শরিফুল ইসলাম।
আগামী ২৩ মে থেকে ‘হোম অব ক্রিকেট’ খ্যাত মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। সিরিজের দুটি টেস্টই আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত।
একনজরে দ্বিতীয় টেস্টে বাংলাদেশের স্কোয়াড-
মুমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন কুমার দাস, ইয়াসির আলি চৌধুরী, তাইজুল ইসলাম, এবাদত হোসেন চৌধুরী, খালেদ আহমেদ, নুরুল হাসান সোহান, রেজাউর রহমান রাজা, শহিদুল ইসলাম, নুরুল হাসান সোহান এবং মোসাদ্দেক হোসেন সৈকত।

