শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

শুভ জন্মদিন বঙ্গমাতা

প্রকাশ: ৮ আগস্ট ২০২৩, ৪:১৭ অপরাহ্ন আপডেট: ১৪ এপ্রিল ২০২৬, ২:৫১ অপরাহ্ন
শুভ জন্মদিন বঙ্গমাতা

১৯৩০ সালের ৮ আগস্ট জন্মগ্রহণকারী শেখ ফজিলাতুন নেছা মুজিব বেঁচে থাকলে আজ ৯৪ বছরে পা রাখতেন তিনি। কিন্তু তিনি যে স্বামী অন্তঃপ্রাণ আপাদমস্তক বাঙালি নারীর প্রতিকৃতি। পিতৃহন্তারকের সামনে দাঁড়িয়ে শেষ সাহসী উচ্চারণ করলেন বঙ্গবন্ধুর রেণু, তোমরা ওকে শেষ করে দিয়েছ, আমাকে আর বাঁচিয়ে রেখ না। পঁচাত্তরের পনের আগস্ট ঘাতকের নির্মম বুলেটে এক হয়ে মিশে গোটা ছাপ্পান্ন হাজার বর্গমাইলকেই রক্তাক্ত করেছে বঙ্গবন্ধুর রক্ত, বঙ্গমাতার রক্ত।

কর্মসূচি : দিবসটিতে সরকারি কর্মসূচি ছাড়াও আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠন শ্রদ্ধা জানানো, আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে। দিবসটি উপলক্ষে বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতারসহ অন্যান্য ইলেকট্রনিক মিডিয়া বিশেষ অনুষ্ঠান প্রচার করবে। এছাড়া বঙ্গমাতার জন্মবার্ষিকী উপলক্ষে ‘প্রেরণা দিয়েছে, শক্তি দিয়েছে বিজয়-লক্ষ্মী নারী’ শীর্ষক আলোচনা সভা করবে যুবলীগ। দুপুর ২টায় বাদ যোহর স্যার সলিমুল্লাহ মুসলিম এতিমখানায় এতিমদের মাঝে খাদ্য বিতরণ করবে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ। বিকাল ৩টায় আলোচনা সভা করবে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শ্রমিক লীগ।

এছাড়া গোপালগঞ্জ টুঙ্গিপাড়ায় দিনব্যাপী ফ্রি হেলথ ক্যাম্প আয়োজন করবে স্বাধীনতা চিকিৎসক পরিষদ। বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের জন্মবার্ষিকী উদযাপন ও ‘বাংলাদেশের মাতা, বাংলাদেশের নেতা’ শীর্ষক ছাত্রী সমাবেশ করবে ছাত্রলীগ। যথাযোগ্য মর্যাদায় বঙ্গমাতা ফজিলাতুন নেছা মুজিবের জন্মবার্ষিকী পালনের জন্য আওয়ামী লীগ, সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মী, সমর্থক, শুভানুধ্যায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।