শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

প্রকাশ: ১৫ আগস্ট ২০২৩, ৮:১৯ অপরাহ্ন আপডেট: ১৬ মে ২০২৬, ৭:৩২ পূর্বাহ্ন
টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

মঙ্গলবার (১৫ আগস্ট) সকাল ১০টা ৫২ মিনিটে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করে প্রধানমন্ত্রী।

এসময় তিন বাহিনীর একটি চৌকস দল তাকে গার্ড অব অনার দেয়। শ্রদ্ধা নিবদনের সময় প্রধানমন্ত্রী সঙ্গে তার ছোট বোন শেখ রেহানাও ছিলেন।

তাদের শ্রদ্ধা নিবেদন শেষে পবিত্র ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন প্রধানমন্ত্রী। এরপর জেলা প্রশাসন আয়োজিত সমাধিসৌধ কমপ্লেক্স মসজিদের মিলাদ মাহফিলে পুরাতন বাসভবন থেকে অংশ নেবেন সরকারপ্রধান।এর আগে সকাল সাড়ে ৬টায় ধানমণ্ডির ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।