বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে স্পিকারের শ্রদ্ধা নিবেদন

সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎবার্ষিকী এবং জাতীয় শোক দিবস ২০২৩ উপলক্ষে মঙ্গলবার সকালে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন তিনি।
শ্রদ্ধাঞ্জলী অর্পণের পর স্পিকার সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন এবং জাতীয় শোক দিবসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সব শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করেন।
এসময় জাতীয় সংসদের চিফ হুইপসহ অন্য হুইপবৃন্দ এবং সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন।

