পরাজিত শক্তি বিজয়ের ইতিহাস মুছে দিয়েছিল: প্রধানমন্ত্রী

শুক্রবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে বাংলাদেশ জাতীয় জাদুঘরে শিল্পী শাহাবুদ্দিনের একক চিত্র প্রদর্শনীতে অংশ নিয়ে তিনি এমন মন্তব্য করেন।
শিল্পীদের অবদানের কথা তুলে ধরে বঙ্গবন্ধুকন্যা বলেন, পঁচাত্তরের পর লেখক, কবি, শিল্পীরাই মুক্তিযুদ্ধের চেতনা ধরে রেখেছিল। এ কারণেই রাজনীতিবিদরা গণতন্ত্র ও মুক্তিযুদ্ধে চেতনা এগিয়ে নেয়ার শক্তি পেয়েছে। শিল্পীদের কারণেই রাজনীতিবিদরা মুক্তিযুদ্ধের চেতনা এগিয়ে নেওয়ার শক্তি পেয়েছে। শিল্পীকে কখনো দমানো যায় না। শিল্পীর আবেগ যখন বিকশিত হয়, তখন যত বাধাই আসুক না কেন তা বিকশিত হবেই।

