শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ান: জয়

প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৩, ৪:৪৬ অপরাহ্ন আপডেট: ২২ এপ্রিল ২০২৬, ৭:১৪ অপরাহ্ন
সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ান: জয়

বুধবার সজীব ওয়াজেদ জয় নিজের ফেসবুক পোস্টে এসব কথা বলেন।

তিনি বলেন, এ বছর পূজাটি উৎসবের মধ্যে উদযাপিত হয়েছে, যা আওয়ামী লীগ সমুন্নত রেখেছে।

সংখ্যালঘুদের ওপর ধর্ষণ, হত্যা, লুটপাট ও উপাসনালয় ও বাড়িঘর পুড়িয়ে ফেলাসহ অন্তত ২৮ হাজার হামলার ঘটনা উল্লেখ করে তিনি লিখেন, বিএনপি-জামায়াতের আমলে সংখ্যালঘুদের জীবন ওলট-পালট হয়ে গিয়েছিল।

বিএনপি-জামায়াত সরকারের আমলে সংখ্যালঘুদের উপর ব্যাপক সাম্প্রদায়িক হামলার কার হয়েছিল— এ কথা তারা স্বীকার করে না। বরং আওয়ামী লীগ সরকারের অধীনে ‘সংখ্যালঘুরা নিরাপদ নয়’ বলে বিএনপি ও জামায়াতের প্রচারণার বিষয়ে সংখ্যালঘু সম্প্রদায়ের নেতারা সম্প্রতি নিন্দা জানিয়েছে। সজীব ওয়াজেদ বিএনপি-জামায়াতের ‘এই ধরনের অপরাধ করার বিষয়টি অস্বীকার করা’কে একটি ‘ব্যর্থ ভাবমূর্তি তৈরির মহড়া’ বলে অভিহিত করেন। তিনি এটিকে ১৯৭১ সালে সংঘটিত সবচেয়ে খারাপ গণহত্যা সম্পর্কে বিশ্বকে বিভ্রান্ত করার জন্য পাকিস্তান সেনাবাহিনীর চক্রান্তের মতো ঘৃণ্য বলেও তুলনা করেন।

আওয়ামী লীগের ক্ষমতা গ্রহণের সঙ্গে সঙ্গে সাম্প্রদায়িক সম্প্রীতি পুনরুদ্ধার করা হয়েছে বলে মনে করিয়ে দিয়ে তিনি তার পোস্টে বলেন, ‘বাংলাদেশের প্রতিষ্ঠাতা শেখ মুজিবুর রহমানের স্বপ্নে প্রতিটি ধর্মের মানুষ সম্প্রীতির সঙ্গে বসবাস করতে পারে, এটা আমাদের অঙ্গীকার।’