শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

বঙ্গবন্ধুকে ডক্টর অব লজ ডিগ্রি দিল ঢাকা বিশ্ববিদ্যালয়

প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৩, ৭:৩৮ অপরাহ্ন আপডেট: ২৮ মে ২০২৬, ৬:৩৭ পূর্বাহ্ন
বঙ্গবন্ধুকে ডক্টর অব লজ ডিগ্রি দিল ঢাকা বিশ্ববিদ্যালয়

ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশ ১৯৭৩ আর্টিকেল অনুযায়ী এবং সিন্ডিকেট সিদ্ধান্ত অনুযায়ী, বঙ্গবন্ধুকে এই ডিগ্রি দেয়া হয়। উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামান এই ডিগ্রি তুলে দেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে।

এর আগে বেলা ১১টায় শোভাযাত্রাসহ প্রধানমন্ত্রী ও সমাবর্তনের প্রধান বক্তা শেখ হাসিনাকে অনুষ্ঠানে বরণ করেন গ্র্যাজুয়েট ও অ্যালামনাইরা। এরপর জাতীয় সঙ্গীতের পর সভাপতির অনুমতিক্রমে বিশেষ সমাবর্তনের আনুষ্ঠানিকতা শুরু হয়।

জাতির পিতার অমর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। পবিত্র কোরআন, গীতা, বাইবেল ও ত্রিপিটক পাঠ করা হয়। মনোরম সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

এরপর বঙ্গবন্ধুকে নিয়ে প্রামাণ্যচিত্র পরিবেশন করা হয়।