শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

অবরোধে নিরাপত্তায় মাঠে র‍্যাবের ৩০০ টহল দল

প্রকাশ: ৫ নভেম্বর ২০২৩, ৬:১৪ অপরাহ্ন আপডেট: ৬ মে ২০২৬, ৮:২৮ অপরাহ্ন
অবরোধে নিরাপত্তায় মাঠে র‍্যাবের ৩০০ টহল দল
এরই ধারাবাহিকতায় রাজধানীতে ৭০টি টহল দলসহ দেশব্যাপী র‍্যাব ফোর্সেসের ১৫টি ব্যাটালিয়নের প্রায় ৩০০ টহল দল নিয়োজিত করা হয়েছে। পাশাপাশি দেশব্যাপী গোয়েন্দা নজরদারী কার্যক্রম চলমান থাকবে।

রবিবার (৫ নভেম্বর) র‍্যাব লিগ্যাল এন্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন জানান, কেউ যদি কোন ধরণের নাশকতা কিংবা সহিংসতার পরিকল্পনা করে তাকে দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

যেকোন পরিস্থিতি মোকাবেলায় র‍্যাব ফোর্সেসের স্পেশাল টিম ও স্টাইকিং ফোর্স রিজার্ভ রাখা হয়েছে। যে কোন নাশকতা ও সহিংসতা প্রতিরোধে র‍্যাব ফোর্সেস সার্বক্ষণিক দেশব্যাপী নিয়োজিত থাকবে।

তিনি আরো বলেন, আপনারা জানেন- সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে দুস্কৃতিকারী ও সন্ত্রাসীরা নাশকতা ও সহিংসতার মতো ঘটনা ঘটিয়েছে। যারা এই ধরণের নাশকতা ও সহিংসতার সাথে জড়িত ছিল, তাদেরকে সিসিটিভি ফুটেজ, ভিডিও ফুটেজ ও অন্যান্য তথ্যাদি বিশ্লেষণ করে শনাক্তপূর্বক আইনের আওতায় নিয়ে আসতে কাজ করছে র‍্যাব।

সাম্প্রতিক সময়ে বিভিন্ন দলের রাজনৈতিক কর্মসূচীকে কেন্দ্র করে অনলাইনে স্বার্থানেষ্বী ও সুযোগ সন্ধানীমহল বিভিন্ন উসকানীমূলক তথ্য, মিথ্যা তথ্য বা গুজব ছড়াচ্ছে; বিভিন্ন ধরণের ভিডিও এডিট করে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে জনমনে আতঙ্ক সৃষ্টির মাধ্যমে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির অপচেষ্টা চালাচ্ছে।

র‍্যাব ফোর্সেসের সাইবার মনিটরিং টিম এসব দুষ্কৃতিকারীদের শনাক্ত করে আইনের আওতায় নিয়ে আসতে সার্বক্ষণিক সাইবার জগতে নজরদারী রাখছে।