মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

শুটিং করার সময় গুরুতর আহত সামান্থা-বিজয়

প্রকাশ: ২৪ মে ২০২২, ৫:৫৭ অপরাহ্ন আপডেট: ২০ অক্টোবর ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন
শুটিং করার সময় গুরুতর আহত সামান্থা-বিজয়

দেভেরাকোন্ডার টিমের এক সদস্য সংবাদমাধ্যমকে বলেন, কাশ্মিরের পেহেলগাম এলাকায় সামান্থা এবং বিজয় একটি স্টান্টের দৃশ্য শুট করছিলেন। তখনই দুর্ঘটনায় পড়েন দক্ষিণী এ দুই অভিনেতা।

তিনি আরও বলেন, দৃশ্যটি খুবই কঠিন ছিল। লিডার রিভারের উপরের দড়ির ব্রিজ দিয়ে গাড়ি চালাতে হয়েছিল দুই জনকে। সে সময়েই দড়ি ছিঁড়ে যায়। গাড়িসহ তারা পড়ে যান নদীতে। তাতে তাদের পিঠে আঘাত লাগে। তবে দ্রুতই তাদের উদ্ধার করা হয়।

তবে রোববার (২২ মে) দুর্ঘটনার পর ফের শুটিং শুরু করেন দুই অভিনেতা। পিঠে ব্যথা নিয়েই শুটিং চালিয়ে গেছেন সামান্থা ও বিজয়। বর্তমানে কঠোর নিরাপত্তার মধ্যে শুট করছেন তারা। 

সূত্র : এইসময়