ঢাকা ছাড়লেন পিটার হাস

এর আগে, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুপুর সোয়া একটার দিকে কলম্বোর একটি ফ্লাইটে ঢাকা ত্যাগ করেন তিনি। সেখান থেকে যুক্তরাষ্ট্র যাওয়ার কথা রয়েছে এ কূটনীতিকের। তবে হঠাৎ করেই তার এ ঢাকা ত্যাগ করার কারণ জানা যায়নি।
এর আগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ওবায়দুল কাদেরের সঙ্গে বুধবার (১৫ নভেম্বর) সকালে বৈঠকে বসেন মার্কিন রাষ্ট্রদূত। সেখানে তিনি বাংলাদেশে একটি শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচন কথা উল্লেখ করেন। চলমান রাজনৈতিক অস্থিরতা পরিহার করে শর্তহীন একটি সংলাপের ওপরও জোর দেন মার্কিন এই রাষ্ট্রদূত।

