শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

আবার বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের আশঙ্কা

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৩, ৮:৫১ অপরাহ্ন আপডেট: ১০ এপ্রিল ২০২৬, ১:০৪ পূর্বাহ্ন
আবার বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের আশঙ্কা

আবহাওয়া অধিদপ্তর বলছে, আগামী কয়েক দিনের লঘুচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। এর নাম দেওয়া হয়েছে ‘মিচাউং’।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর বলছে, সৃষ্ট লঘুচাপটি আরও ঘনীভূত হতে পারে। তবে ভারতের আবহাওয়া অধিদপ্তর বলেছে, ২৬-২৭ নভেম্বর দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং আন্দামান সাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। সেই ঘূর্ণাবর্ত অচিরেই পরিণত হতে পারে নিম্নচাপে। এর পর যদি সেই নিম্নচাপ আরও শক্তি বৃদ্ধি করে, তা হলে তা গভীর নিম্নচাপে পরিণত হয়ে অচিরেই পরিণত হতে পারে ঘূর্ণিঝড়েও। ঘূর্ণাবর্ত শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হলে ডিসেম্বরের গোড়ার দিকে তা বঙ্গোপসাগর উপকূলে আছড়ে পড়তে পারে বলে মনে করছেন আবহবিদরা।

তবে এটি কবে ঘূর্ণিঝড়ে পরিণত হবে, আর কবে তা কোন দেশের উপকূলে আঘাত হানবে, তা এখনো কোনো সংস্থাই নিশ্চিত করেনি। সাধারণত, আন্দামান এলাকায় সৃষ্টি হওয়া ঝড় সাধারণত বাংলাদেশ, ভারত ও মিয়ানমার উপকূলে আঘাত হানে।

আবহাওয়াবিদদের মতে, বর্তমানে লঘুচাপটি বাংলাদেশ উপকূল থেকে প্রায় দেড় হাজার কিলোমিটার দূরে, আন্দামান সাগরের কাছে রয়েছে। সাধারণত ওই এলাকায় কোনো ঘূর্ণিঝড় সৃষ্টি হলে তা বাংলাদেশ উপকূলের কাছাকাছি আসতে পাঁচ থেকে সাত দিন সময় দরকার হয়। দীর্ঘ সময় নিয়ে আসা ঝড়গুলোর শক্তিও বেশি থাকে।

বঙ্গোপসাগরে চলতি বছরের মধ্যে এ পর্যন্ত মোট তিনটি ঘূর্ণিঝড় সৃষ্টি হয়েছে। যার সব কটি কমবেশি বাংলাদেশ উপকূলে প্রভাব ফেলেছে। গত ৯ মে ঘূর্ণিঝড় মোখা, ২১ অক্টোবর ঘূর্ণিঝড় হামুন এবং সর্বশেষ ১৭ নভেম্বর ঘূর্ণিঝড় মিধিলির সৃষ্টি হয়। আরেকটি ঘূর্ণিঝড় সৃষ্টি হলে তা হবে এ বছরের জন্য চতুর্থ ঘূর্ণিঝড়। বাংলাদেশে এক বছরে চারটি ঘূর্ণিঝড় আঘাত হানার ঘটনা নেই।