শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

গরুর মাংস ৬৫০ টাকায় বিক্রির সিদ্ধান্ত

প্রকাশ: ৭ ডিসেম্বর ২০২৩, ৪:০৫ অপরাহ্ন আপডেট: ১৮ এপ্রিল ২০২৬, ৪:৪২ পূর্বাহ্ন
গরুর মাংস ৬৫০ টাকায়  বিক্রির সিদ্ধান্ত

বুধবার (৬ ডিসেম্বর) মোহাম্মদপুরে মাংস ব্যবসায়ী সমিতি ও বাংলাদেশ ডেইরি ফার্ম অ্যাসোসিয়েশনের সম্মিলিত বৈঠকে এ সিদ্ধান্ত হয় বলে জানান এ ব্যবসায়ী নেতা।

মাংস ব্যবসায়ী সমিতির সভাপতি বলেন, আগামীকাল বৃহস্পতিবার থেকে রাজধানীতে এক মাসের জন্য ৬৫০ টাকা কেজি দরে গরুর মাংস বিক্রির সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ ছাড়া প্রতি মাসে গরু কেনাকাটার ওপর নির্ভর করে দাম নির্ধারণ করা হবে। একমাস পর আবার বসে দাম পুনরায় নির্ধারণ করা হবে।

তিনি বলেন, গাবতলী থেকে দশটি গরু কিনে সেখানে জবাই করে মাংস বিক্রির পর কত টাকা কেজি বিক্রি হলো, সেটার উপর কত টাকা কেজি পড়লো, সেটি ভোক্তা অধিকারকে নির্ধারণ করতে হবে।

শাহজাহানপুরের আলোচিত মাংস ব্যবসায়ী খলিলুর রহমান বলেন, আমি গাই, মহিষ জবাই করি না। আমি গত ২৫ বছরেও গাই মহিষের মাংস জবাই করিনি। আমি যে টাকায় বর্তমানে মাংস বিক্রি করছি তাতে আমার লাভ হয় এবং আমি সবচেয়ে বেশি মাংস বিক্রি করি।

এ সময় মাংস ব্যবসায়ী খলিলের উপর অন্যান্য মাংস ব্যবসায়ীরা উত্তেজিত হয়ে যান। পরে তিনি অনুষ্ঠান শেষ না করেই চলে যান।

বাড্ডার মাংস বিক্রেতা শরিফ হোসেন বলেন, গরুর দাম কিচ্ছু কমে নাইক্কা। কোরবানির কিছু গরু বেচা অয় নাইক্কা, তয় মাংছের দাম কিছুটা কমচিল। সরকার ১০টা গরু কাটুক। পরে সিদ্ধান্ত দেউক কত কইরা বেচা যায়। আমরা সেইটা মাইন্না নিমু।

আরেক মাংস বিক্রেতা নাজমুস শাকিব বলেন, মাংসের দাম নির্ধারণ করতে হলে সরকারকে গরুর দাম নির্ধারণ করে দিতে হবে। কেননা আমরা সস্তা গরু কিনতে না পারলে বিক্রি করবো কীভাবে? বর্তমানে প্রতি কেজি মাংস কিনতে হচ্ছে ৭০০ টাকা করে।

বাংলাদেশ ডেইরি ফার্ম অ্যাসোসিয়েশনের সভাপতি মো. ইমরান হোসেন বলেন, আগামী একমাস শর্তসহ ৬৫০ টাকা করে গরুর মাংসের দাম নির্ধারণ করা হয়েছে। আমরা একমাস পর চেষ্টা করব যেন এটিকে কমিয়ে ৬০০ টাকা করা যায়। আমাদের ভোক্তার চাহিদাকেও গুরুত্ব দিতে হবে। গরুর খামারিরা যদি দাম কমায় তাহলে গরুর মাংসের দাম কমানো সম্ভব। ১ কেজি মাংসের মধ্যে ৭৫০ গ্রাম মাংস ২০০ গ্রাম হাড্ডি ও ৫০ গ্রাম চর্বি থাকতে হবে। ভোক্তারা চাইলে তারা আলাদা করে মেপে তাদের মাংস ক্রয় করতে পারবেন।