শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

রুপগঞ্জে দুই প্রাইভেটকারের সংঘর্ষে নিহত ৩

প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৩, ৭:০৪ অপরাহ্ন আপডেট: ১৪ এপ্রিল ২০২৬, ৯:৫৭ অপরাহ্ন
রুপগঞ্জে দুই প্রাইভেটকারের সংঘর্ষে নিহত ৩

মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকাল ১০টার দিকে পূর্বাচল এক্সপ্রেসওয়ের ভূইয়া ব্রিজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। হতাহতদের উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শাহিন।

তিনি জানান, সকালে পূর্বাচল ভূইয়া ব্রিজ এলাকায় দুটি প্রাইভেটকারের মধ্যে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিন জনের মৃত্যু হয়। আহতদের উদ্ধার করে কুর্মিটোলা হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা।

তিনি আরও জানান, এ ঘটনায় আহত ৫ জন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন । হতাহত কারও নাম-পরিচয় জানা যায়নি।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া জানান, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল থেকে গুরুতর আহতাবস্থায় দুজনকে ঢাকা মেডিকেলে নেয়া হয়েছে। তাদের এক জনকে মৃত ঘোষণা করে চিকিৎসক। আহত অপরজনের অবস্থাও গুরুতর।