শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

এবার শম্ভু-বাহারকে ইসিতে তলব

প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২৩, ৪:০৫ অপরাহ্ন আপডেট: ২ মে ২০২৬, ৩:২৬ পূর্বাহ্ন
এবার শম্ভু-বাহারকে ইসিতে তলব

সোমবার (২৫ ডিসেম্বর) রাতে ইসির আইন-শাখার উপসচিব মো. আব্দুছ সালাম এ দুই প্রার্থীকে তলবের পৃথক চিঠি পাঠিয়েছেন।

চিঠিতে বলা হয়েছে, গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী- তারা একাধিকবার নির্বাচন পূর্ব অনিয়ম করেছেন এবং আচরণবিধি ভঙ্গ করেছেন। এজন্য তাদের নির্বাচনী তদন্ত কমিটি কারণ দর্শাতে একাধিকবার নোটিশও দিয়েছিলেন।

চিঠিতে বাহাউদ্দিন বাহারের প্রার্থিতা কেন বাতিল করা হবে না, আগামী ২৭ ডিসেম্বর বিকেল সাড়ে ৩টার দিকে উপস্থিত হয়ে তাকে সেই ব্যাখ্যা দিতে বলা হয়েছে। আর ধীরেন্দ্রনাথ শম্ভুকে জরিমানা অথবা প্রার্থিতা কেন বাতিল করা হবে না, আগামী ২৭ ডিসেম্বর বিকেল সাড়ে ৪টার দিকে উপস্থিত হয়ে তাকে সেই বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।