খিলক্ষেতে প্রাইভেটকার চাপায় নিহত ৩

বুধবার (২৭ ডিসেম্বর) রাত ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই ইয়াসিন নামে ৮ বছরের এক শিশু নিহত হয়। আহত অবস্থায় আমরিনা হক (২৭) ও উজ্জ্বল পান্ডেকে (২৬) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খিলক্ষেত থানার উপ-পরিদর্শক (এসআই) মোশারফ বলেন, রাত ৯টার দিকে বিমানবন্দর থেকে আসা একটি জিপ ফুটওভার ব্রিজের নিচে দাঁড়িয়ে থাকা পথচারীদের চাপা দেয়। ঘটনাস্থলেই ৮ বছরের শিশু ইয়াসিনের মৃত্যু হয়। গুরুতর আহত হন নিহত ইয়াসিনের বাবা সুমন মিয়া, উজ্জ্বল পান্ডে ও আমরিনা হক। পরে আহত অবস্থায় তাদের কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেয়া হয়। পরে আহতদের ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালে নেয়া হলে উজ্জ্বল পান্ডে ও আমরিনা হকের মৃত্যু হয়।

