নির্বাচন ঘিরে নাশকতা, টার্গেট হতে পারে মেট্রোরেল

এখন পর্যন্ত বড় কোনো গোলযোগ ছাড়াই চলছে মেট্রোরেল। ঢাকার বিশৃঙ্খল গণপরিবহন ব্যবস্থার ত্যক্ত-বিরক্ত নগরবাসী প্রথমবারের মতো নতুন এই বাহনে চড়ে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন। ধাপে ধাপে চালু হওয়া ১৪টি স্টেশন দিয়ে প্রতিদিন যাতায়াত করছে কমপক্ষে দেড় লাখ যাত্রী।
তবে আসন্ন ৭ জানুয়ারির নির্বাচন ঘিরে গণপরিবহনের নাশকতা আর তেজগাঁওয়ে ট্রেনে দুর্বৃত্তদের দেয়া আগুনে চার যাত্রীর দগ্ধ হয়ে মৃত্যুর ঘটনায় সতর্ক অবস্থান নিয়েছে মেট্রোরেল কর্তৃপক্ষ।
এ সময় কয়েকজন যাত্রী শঙ্কার কথা জানিয়েছেন । তারা জানিয়েছেন, বাসে-ট্রেনে যেভাবে নাশকতা, হামলা হচ্ছে তা মেট্রোরেলেও পড়তে পারে। এ অবস্থায় মেট্রোরেল ও যাত্রীর নিরাপত্তায় সতর্কতামূলক ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়েছেন তারা।

