শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল বন্ধ

প্রকাশ: ২ জানুয়ারি ২০২৪, ৪:০৩ অপরাহ্ন আপডেট: ২২ মে ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল বন্ধ

সোমবার (১ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ৩টা থেকে নৌপথের দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দিয়েছে নরসিংহপুর বিআইডব্লিউটিসি ঘাট কর্তৃপক্ষ। 

বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহণ কর্পোরেশনের (বিআইডব্লিউটিসি) নরসিংহপুর ফেরিঘাটের সহ-ব্যবস্থাপক মো. ইকবাল হোসেন। 

তিনি বলেন, সোমবার মধ্যরাত থেকে নদী ও আশেপাশের এলাকাজুড়ে প্রচণ্ড কুয়াশা দেখা দিয়েছে। আর এ কুয়াশার কারণে নদীপথে দুর্ঘটনা এড়াতে রাত সাড়ে ৩টা থেকে শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। তবে কোনো ফেরি নদীতে আটকা পড়েনি। কুয়াশার ঘনত্ব কেটে গেলে ফেরি চলাচল শুরু হবে।