শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

নির্বাচনে সোয়া ৩ কোটি ভোটারের উপস্থিতি নিশ্চিত চেয়ে রিট

প্রকাশ: ৩ জানুয়ারি ২০২৪, ৭:০৪ অপরাহ্ন আপডেট: ২০ এপ্রিল ২০২৬, ৪:৪৮ পূর্বাহ্ন
নির্বাচনে সোয়া ৩ কোটি ভোটারের উপস্থিতি নিশ্চিত চেয়ে রিট

বুধবার (৩ জানুয়ারি) বিচারপতি মো. ইকবাল কবীরের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনটি শুনানির জন্য কার্যতালিকায় রয়েছে। মন্ত্রিপরিষদ সচিব, নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্টদের রিটে বিবাদী করা হয়েছে।

আইনজীবী ড. বশির আহমেদ গণমাধ্যমকে বলেন, কমনওয়েলথভুক্ত অনেক দেশে নির্বাচনে ভোটারদের ভোটদানে বাধ্যতামূলক করার বিধান রয়েছে। আমেরিকার দুটি অঙ্গরাজ্যেও ভোট দেয়ার বাধ্যতামূলক বিধান চালু রয়েছে। বাংলাদেশ কমনওয়েলথভুক্ত দেশ। এই দেশেও সরকারের সুবিধাভোগী নাগরিকদের ভোটদান বাধ্যতামূলক করা প্রয়োজন। এ কারণে রিট দায়ের করেছি।

তিনি জানান, সরকারের সরাসরি সুবিধাভোগী ২ কোটি ৭৫ লাখ ভোটার রয়েছে। এছাড়াও আধা সরকারি, অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা-কর্মচারী মিলে মোট সোয়া ৩ কোটি ভোটার রয়েছে। ভোটকেন্দ্রে এসব ভোটারদের উপস্থিতি নিশ্চিত করার নির্দেশনা চেয়েছি।